সাদুল্লাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন
মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা থেকে :
‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুরে সংবাদ সম্মেলন করেছে সাদুল্যাপুর উপজেলা মৎস্য দপ্তর।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে সাদুল্যাপুর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা মৎস্য অফিসার মোছা. আইরিন সিদ্দীকা। এতে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা খাতুন ও সহকারী কমিশনার ভূমি আবু রায়হান দোলন।
এ সংবাদ সম্মেলনে সাদুল্লাপুর উপজেলা মৎস্য অফিসার মোছা. আইরিন সিদ্দীকা জানান, ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এর মধ্যে আলাচনা সভা, শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে প্রামান্য চিত্র প্রদর্শন, মাছ চাষে উদ্ধুদ্ধকরণ, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন কর্মপরিকল্পনা রয়েছে। সংবাদ সম্মেলনে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৯-জুলাই–২০১৭ইং/নোমান