মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পুকুরে সাঁতার কাটতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

Muktijoddhar Kantho ৬১ বার পঠিত ২ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহী :

পুকুরে সাঁতার কাটবে বলে বন্ধুর সঙ্গে পুকুরে নেমেছিলো আকাশ হোসেন জুবায়ের। বন্ধুদের সঙ্গে পুকুরের মাঝ পর্যন্ত গিয়েছিলো। পাড়ে ফিরতে পারেনি সে। এরপরে তলিয়ে গিয়ে মারা যায় সে।  মঙ্গলবার নগরীর নওদাপাড়া পোস্টাল কমপ্লেক্সের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত আকাশ নগরীর বোয়ালিয়া থানাধীন মথুরাডাঙ্গা এলাকার মহমুদ সোহেলের ছেলে ও পোস্টাল কমপ্লেক্স এর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশ বিকালে স্কুল ছুটির পর বাসায় যাওয়ার পথে বন্ধুদের সঙ্গে স্কুলের কয়েক গজ দুরের একটি পুকুরে নামে। বন্ধুদের সঙ্গে পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার জন্য সাঁতার কাটে। সেই সাঁতার কাটাই যেনো কাল হলো আকাশের। প্রায় মাঝ পুকুরে ডুবে যায়। স্থানীয়রা অনেক চেষ্টা করে তাকে খুঁজে পায় না। পরে দমকল বিভাগকে সংবাদ দেয়। খবর পেয়ে ঘটানাস্থলে পৌছে লিডার (ডুবুরী) নুরুন্নবী ১০ মিনিট চেষ্টা চালিয়ে পুকুরের তলদেশ দেশে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর আকাশকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৯-জুলাই২০১৭ইং/নোমান