মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঈশ্বরগঞ্জে পরিবহন শ্রমিকদের রাস্তা অবরোধ

Muktijoddhar Kantho ৬৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

আজিজুল হাই সোহাগ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসের টিকেট কাউন্টারে চাঁদা দাবির অভিযোগে রাস্তা অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টা ব্যাপি উপজেলা সদরে অবস্থিত শ্রমিক অফিসের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা।এতে মহা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে টিকেন্ট কাউন্টারের খোকন মিয়া জানান,গত সোমবার স্থানীয় আতাউর,বাবুল,সিরাজুল নামের তিনজন কাউন্টারে এসে প্রত্যেক টিকেট থেকে ২০টাকা করে চাঁদা দাবি করে। তবে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।

এ বিষয়ে উপজেলা শ্রমিক সমিতির সভাপতি মো. বাবুল মিয়া বলেন,বিষয়টি আমার জানা ছিল না। পৌর মেয়র ও প্রশাসনের সাথে কথা বলে সমস্যাটি সমাধানের চেষ্টা চলছে। চাঁদাবাজি ও অবরোধের ব্যাপারে পৌর মেয়র ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার বলেন, চাঁদাবাজির জন্য অবরোধ মেনে নেওয়া যায় না। চাঁদাবাজির সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৯-জুলাই২০১৭ইং/নোমান