ছাতকে ইসলামপুর সংস্থার হজ যাত্রীদের সংবর্ধনা
আরিফুর রহমান মানিক, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :
ছাতকে ইসলামপুর ইউনিয়ন যুব ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সংস্থার ৭জন সদস্যসহ এলাকার ১৭জন হজ্ব যাত্রিকে সংবর্ধনা ও তাদের নিরাপদ ভ্রমনের জন্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার সংস্থার সভাপতি মাওলানা আকিক হোসাইনের সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের পরিচালনায় সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন, নোয়াগাঁও-গনেশপুর মাদরাসার প্রিন্সিপাল শায়খ মাওলানা আব্দুল হান্নান। উপস্থত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ি হাজি ইছহাক আলী, হাজি নাজিম উদ্দিন, মাওলানা রুহুল আমিন, হাজি ফারুক আহমদ, বিলাত আলী, এনায়েতুলল হক-কালা মিয়া, হাজি ওয়ারিছ আলী, কফিল উদ্দিন, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি, সংস্থার সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ জহির আহমদ, অফিস সম্পাদক ফজলুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইমদাদুল হক, প্রচার সম্পাদক হাফেজ মঈন উদ্দিন, সদস্য হাজি বদরুল আলম, ফয়ছল আহমদ, মকবুল হোসেন, নঈম উদ্দিন, আবুল হাসান, আব্দুল্লাহ, জাহাঙ্গির আলম, গোলাপ মিয়া, নজরুল ইসলাম প্রমূখ।
সভায় সংস্থার ৭জন সদস্যসহ এলাকার ১৭জন হজ্ব যাত্রিকে সংবর্ধনা ও নিরাপদ ভ্রমনসহ তাদের হজ্ব কবুলের জন্যে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, শায়খ মাওলানা আব্দুল হান্নান।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/৩১-জুলাই–২০১৭ইং/নোমান