মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পলাশবাড়ীতে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

Muktijoddhar Kantho ৮৯ বার পঠিত ১ মিনিটের পাঠ
মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা থেকে : 
গাছ লাগান– পরিবেশ বাচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে বে সরকারী স্বেচ্ছাসেবী সংস্থা তরুন অভিযান”এর বনায়ন কর্মসূচীর আওতায় ও গ্রীন ফিল্ড ইন্টার ন্যাশনাল স্কুল এন্ড কলেজের সহায়তায় বৃক্ষ রোপন কর্মসূচী বৃহস্পতিবার বেলা প্রায় ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপনের মাধ্যমে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।
এ সময় অত্র গ্রীন ফিল্ড ইন্টার ন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাবু রামদেব চন্দ্র সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৩-আগস্ট২০১৭ইং/নোমান