মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গাইবান্ধায় আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে শোক সভা

Muktijoddhar Kantho ২২ বার পঠিত ১ মিনিটের পাঠ
মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা থেকে : 
১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা অনুষ্টিত।
গত (০৪ আগষ্ট ) রোজ শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে শোক সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আহ্সান হাবীব রাজীব, ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি খন্দকার তানভীর রায়হান তুহিন, আস্থা ফাউন্ডেশনের সভাপতি রাশিদুল ইসলাম নাঈম, সাধারণ সম্পাদক তানভীর জামান আপন প্রমুখ। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০০’শ শিক্ষার্থী।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৪-আগস্ট২০১৭ইং/নোমান