মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গাইবান্ধায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

Muktijoddhar Kantho ৬৮ বার পঠিত ১ মিনিটের পাঠ
গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা সদর উপজেলায় মোছা. নুশরাত জাহান ঐশী (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি সুইসাইড নোট পাওয়া গেছে। তবে সেটাতে কী লেখা ছিল তা জানা যায়নি।
গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে গাইবান্ধা শহরের ব্রিজ রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ঐশী খাতুন গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৪-আগস্ট২০১৭ইং/নোমান