রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বন্ধু দিবস সেলফি প্রতিযোগিতা
পাপন সরকার শুভ্র, রাজশাহী ।। বিশ্ব বন্ধুদিবস উপলক্ষে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে
“ফ্রেণ্ডশীপ ডে সেলফি কনটেষ্ট”। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ফ্রেণ্ডস ক্লাব’র আয়োজনে এই প্রতিযোগীতা শুরু হয়েছে আগামি ৬ আগষ্ট এবং চলবে ১০ আগষ্ট পর্যন্ত।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ফ্রেণ্ডস ক্লাবের পক্ষ থেকে বলা হয়, “বন্ধুদিবস” দিনটি পৃথিবীর বিভিন্ন দেশে আনঅফিসিয়ালি পালিত হয়। এই বন্ধুদিবস কে ঘিরে সকলকে নিয়ে ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটি আয়োজন Friendship Day Selfie Contest 2017 “My Best Friend” ।
এই প্রতিযোগিতারপ্রথম পুরস্কার হিসেবে বিজয়ীর জন্য থাকছে ১টি 32 GB পেনড্রাইভ এবং ২য় পুরস্কার হিসেবে রানারআপের জন্য থাকছে একটি সেলফি স্টিক।সেই সাথে বিজয়ীরা রেডিও পদ্মার লাইভ অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পাবেন।
বাধ্যতামূলক চুক্তিতে প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য সকলকে নিয়মের সাথে অঙ্গীকারবদ্ধ হতে বলা হয়েছে। এই প্রতিযোগিতায় গ্রুপের নিয়ম বহির্ভূত যেকোনো কাজ করলে অ্যাডমিন প্যানেল অংশগ্রহন কারীকে বিনা নোটিশে বাতিল করবে এবং প্রয়োজনে ব্যান্ড করতে বাধ্য হবে। যারা অংশগ্রহন করতে পারবেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান সকল ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ব্যাতিত বহির্ভূত কেও অংশগ্রহন করতে পারবে না।
প্রতিযোগিতায় অংশ নিবেন যেভাবেঃ
১। প্রথমেই, এই কনটেস্টে অংশগ্রহনকারী প্রত্যেক প্রতিযোগীকে ফ্রেন্ডস ক্লাব গ্রুপে ১ জন করে মেম্বার অ্যাড করতে হবে। সে সকল মেম্বারগুলো অবশ্যই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী/শিক্ষক অথবা কর্মকর্তাবৃন্দ হতে হবে। বরেন্দ্র
বিশ্ববিদ্যালয় বহির্ভূত কাওকে গ্রুপে অ্যাড করা যাবেনা।
২। ২য় ধাপে ছবিটি আপলোড করতে হবে, আপলোডের পূর্বে ক্যাপশনে প্রথমে লিখতে হবে #Happy_Friendship_Day_VUFC_MBF।
৩। তার নিচে আপনার Name & Department লিখতে হবে। সর্বশেষে যে ১ জনকে আপনি গ্রুপে অ্যাড করেছেন সেই ছাত্র- ছাত্রীটিকে @ দিয়ে আইডি মেনশন করতে হবে।
প্রতিযোগিতার পর্ব ৬ আগষ্ট রাত ১২.০১ (A.M) মিনিট হতে ১০ তারিখ রাত ১১.৫৯ (P.M) পর্যন্ত।
বিজয়ী নির্ধারণঃ
১। ছবিটি বেঁধে দেয়া সময়ের ভেতর
সর্বোচ্চ লাইকের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হবে।
২। যার আইডি থেকে ছবি আপলোড করা হবে তাকেই প্রতিযোগী হিসেবে গণ্য করা হবে।
সাধারণ শর্তাবলীঃ
১। ছবিটি যেকোনো প্লেসের ও যেকোনো ধরনের সেলফি হতে পারে। একা সেলফি হতে পারে অথবা ফ্রেন্ডস গ্রুপের সাথে অথবা পরিবারের সাথে অথবা শিক্ষকদের সাথে অথবা আপনার যেকোনো প্রিয় ব্যাক্তি অথবা বন্ধুর সঙ্গে।
২। বেঁধে দেয়া সময়ের আগে অথবা পরে কোন ছবি আপলোড করলে সেটিকে প্রতিযোগিতার অংশ হিসেবে গণ্য করা হবেনা।
৩। কুরুচিপূর্ণ ছবি দিলে সরাসরি গ্রুপ থেকে ব্যান্ড করে দেয়া হবে।
৪। ছবিটি অবশ্যয় নতুন হতে হবে। আগের অন্য কোন কনটেস্টের ছবি হলে এবং প্রমান সহ অভিযোগ আসলে তা বাতিল করে দেয়া হবে।
৫। এই প্রতিযোগিতাটি শুধু বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ছাত্র- ছাত্রীদের জন্য প্রযোজ্য।
৬। অ্যাডমিন প্যানেলের কেও এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারবেনা।
এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সিল্কসিটিনিউজ এবং রেডিও পদ্মা ৯৯.২ এবং পুরস্কার থাকছে কম্পিউটার গার্ডেন এবং কার কেয়ার সেন্টারের সৌজন্যে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৯-০৮-২০১৭ইং/ অর্থ