মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নান্দাইলে রাজাবাড়িয়া কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮২ বার পঠিত ২ মিনিটের পাঠ

মোঃ তোফাজ্জল হোসেন, নান্দাইল (ময়মনসিংহ) ।। 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শনিবার (১২ই আগস্ট) রাজাবাড়িয়া কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করেন নান্দাইল আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিকের জমিদাতা আব্দুর রাশিদের সভাপতিত্বে নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুপম ভট্টাচার্য্য, পৌর মেয়র মোঃ রফিক উদ্দিন ভূইয়া, স্বাস্থ্য পরিদর্শক ( ইনচার্জ) নারায়ণ চন্দ্র সরকার, স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মিজানুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মোঃ জসিম উদ্দিন ভূঞা প্রমুখ। এছাড়া সহকারি স্বাস্থ্য পরিদর্শক খোকন চন্দ্র দেবনাথ, হারুন অর রশিদ, আজিজুল হাকিম এবং স্বাস্থ্য সহকারি মোঃ আমিনুল ইসলাম, আব্দুল আলী ভূঞা, স্টোরকিপার মোঃ ফজলুর রহমান এবং স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/ ১২-০৮-২০১৭ইং/ অর্থ