ক্ষতিগ্রস্থ ৮৪হাজার কৃষক-ছাতকে আবারো বন্যায় তলিয়ে গেল কৃষকের স্বপ্ন
আরিফুর রহমান মানিক, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :
ছাতকে বন্যা পরিস্থিতি অবপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার পর্যন্ত উপজেলার প্রায় দু’লক্ষাধিক মানুষ পানিবন্দি থাকলেও এদের সহায়তায় কেউ এগিয়ে আসেনি। বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ হয়েছেন উপজেলার প্রায় ৮৪হাজার কৃষ পরিবার। বোর ফনসলের পর এবারে আমন ফসল ও পানিতে যাওয়ায় তারা চোখে সর্ষেফুল দেখছেন বলে জানা গেছে।
আমন জমি ও বীজতলা পানিতে নিমজ্জিত হওয়ার পাশাপাশি গবাদিপশু, পোল্ট্রি ও মৎস্য খামারগুলো পানিতে তলিয়ে গেছে। কয়ক শ’ খামারের মাছ পানিতে ভেসে গেছে। গবাদিপশুর দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। অনেক গবাদিপশু খামারে বন্যার পানি এসে হাজির হয়েছে। তলিয়ে গেছে কাউশেডও গো-খাদ্য ভাড়াল। এপরিস্থিতিতে কৃষকের বুকের যেন কান্না থামছেনা। কৃষি অফিস রোপা আমন সাড়ে ৫শ’ হেক্টরের মধ্যে ২শ’ ১০হেক্টর বীজতলার হিসেব দিলেও তা- নিতান্তই কল্পনা প্রসূত বলে দাবি করছেন কৃষকরা। তারা বলছেন, উপজেলার১৩ইউনিয়ন ও একটি পৌরসভার কোথাও বীজতলা বন্যার পানি থেকে নিরাপদ নেই। সবগুলোই এখন পানির নীচে চলে গেছে। এখানে ১০সহস্রাধিক হেক্টর রোপা আমন ভূমির বুনা ফসল ও চারা একেবাইে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৫-আগস্ট–২০১৭ইং/নোমান