আখাউড়ায় ৩ মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি
সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩ মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার আখাউড়া পৌরসভার টানপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো মোঃ অপু (২৬), পারভেজ মিয়া (২২) মোঃ জুয়েল আহাম্মদ (২৩)। এরা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শেরপুর ও নয়নপুরের বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে ৩৬ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। জব্ধ করা হয়েছে একটি নোহা গাড়ি।
বিজিবি ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিঙ্গারবিল ক্যাম্পের জেসিও জহিরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বৃহস্পতিবার রাত ৮টার দিকে আখাউড়া-চান্দুরা সড়কের টানপাড়া এলাকায় একটি মাইক্রো (ঢাকা মেট্টো চ-১৩-২২০৬) তল্লাশী করে ৩৬ বোতল হুইস্কি উদ্ধার করে। এসময় মাইক্রোতে থাকা অপু, পারভেজ ও জুয়েল আহাম্মদকে আটক করে বিজিবি সদসরা। পরে তাদেরকে আখাউড়া থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়।
এই ব্যাপারে সিঙ্গারবিল বিজিবি কোম্পানী সদরের জেসিও মোঃ জহিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেছে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে মাদক নিয়ে যাচ্ছিল। পলাতক আসামী আমোদাবাদ গ্রামের কালা মিন্টু ও সিঙ্গারবিলের দৌলতপুরের সুমন মিয়া তাদের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৮-আগস্ট–২০১৭ইং/নোমান