মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আখাউড়ায় ২২ কেজি গাঁজা ও ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব

Muktijoddhar Kantho ৭৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২২ কেজি গাঁজা ও ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব। আজ শুক্রবার সকালে পৌরশহরের মসজিদ পাড়ার জাকির মিয়ার ভাড়াটিয়া নোয়াব মিয়ার ঘরে তল্লাশী চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এই সময় নোয়াব মিয়া (৪৭) আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, আখাউড়া পৌরসভার মসজিদ পাড়ার মিয়া বাড়ির জাকির মিয়ার ভাড়াটিয়া নওয়াব মিয়ার বসতঘরে কতিপয় মাদক কারবারীর যোগসাজসে মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব ভৈরব কোম্পানী কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ এর নেতৃত্বে একটি চৌকস দল শুক্রবার সকালে অভিযান চালিয়ে এসব মাদক ও নোয়াব মিয়াকে আটক করে

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৮-আগস্ট২০১৭ইং/নোমান