কাহালুতে অসহায় নারীদের মাঝে বস্ত্র বিতরন : এমপি তানসেন
বগুড়া জেলা প্রতিবেদক : বগুড়ার কাহালু উপজেলার দেওগ্রাম এলাকার অসহায় ও দুস্থ নারীদের মাঝে বস্ত্র বিতরন করেছেন স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম তানসেন এমপি।
বুধবার বিকাল সাড়ে ৫টায় দেওগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে প্রতিবন্ধী ও অসহায় নারীদের মাঝে শাড়ী বিতরন করা হয়।
এরআগে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শাহিনুর রহমান সাজুর সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) স্থায়ী কমিটির সদস্য একেএম রেজাউল করিম তানসেন এমপি।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের বিপ্লব ঘটিয়েছেন। ১৪ দলের সরকার উন্নয়ন বান্ধব। উন্নয়নের ধারা এগিয়ে নিতে আবারও শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করার আহবান জানান তিনি।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা জাসদ নেতা নুরুল ইসলাম সেফা, মোফাজ্জল হোসেন মোফা মেম্বার, দেওগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ইউপি সদস্য আক্কাস আলী, দেওগ্রাম হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রেজ্জাকুল ইসলাম।
এসময় ৭১ ভিশনের নির্বাহী সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা কছির উদ্দিন, আব্দুস সালাম, সারোয়ার হোসেন, হবিবর রহমান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।