বগুড়ায় বিএনপি’র প্রতিষ্ঠা বাষির্কী পালিত
বগুড়া জেলা প্রতিবেদক : বগুড়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে বিএনপি’র ৩৯ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে নবাববাড়ি সড়কে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও বগুড়া পৌরসভারে মেয়র এ্যাড. একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, জেলা বিএনপি’র উপদেষ্টা শোকরানা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠেনর নেতাকর্মী বৃন্দ। এরআগে প্রতিষ্ঠা বাষির্কীর কেককাটা ও বেলুন উড়ানো হয়।
নন্দীগ্রামে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় দলীয় অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট রাফি পান্না।
বুধবার কাহালু উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা উপজেলা বিএনপির আহবায়ক কাজী আব্দুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ও নন্দীগ্রাম উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য, বগুড়া জেলা শ্রমিকদলের উপদেষ্টা আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।