মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গাইবান্ধা পৌর পার্কে ধূমপান বিরোধী লিফলেট বিতরণ

Muktijoddhar Kantho ৭৮ বার পঠিত ২ মিনিটের পাঠ
মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা থেকে :  স্বেচ্ছাসেবী সংগঠন অ্যান্টি স্মোকিং অর্গানাইজেশন (এএসও) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গাইবান্ধা পৌরপার্কে ধূমপানবিরোধী লিফলেট বিতরণ ও ফেস্টুন লাগানো হয়েছে।
আজ (১৪ সেপ্টেম্বর) বৃস্পতিবার বিকেলে এই কর্মসূচির উদ্বোধন করেছেন গাইবান্ধা পৌরমেয়র অ্যাডভোকেট শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন।
এসময় পৌরপার্কের বিভিন্ন দর্শনার্থীদের ধূমপানের কুফল সম্পর্কে অবহিত করা হয়। পৌরপার্কে আগত দর্শনার্থীরা এই কার্যক্রমকে সাধুবাদ জানান এবং কয়েকজন ব্যক্তি আগামীতে ধূমপান না করার প্রতিশ্রুতি দেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারিসহ অ্যান্টি স্মোকিং অর্গানাইজেশন (এএসও) গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. মেহেদী হাসান, সিনিয়র সভাপতি আলমগীর কবীর, সহ-সভাপতি শ্রাবনী রহমান, সাধারণ সম্পাদক রাব্বী ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মাহির আসেফ হিমেল, সাংগঠনিক সম্পাদক সানোয়ার রিথান, অর্থ বিষয়ক সম্পাদক সাহিদ হাসান, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মো. সিহাব বাবু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইসমিতা সুলতানা, উপ-প্রচার সম্পাদক ইসমে আজম প্রসন্ন, সদস্য নাঈম ইসলাম ও ইসরাত জাহান রনি প্রমুখ।