মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সিরাজগঞ্জে মোবাইল টাওয়ার থেকে পড়ে নিহত এক

Muktijoddhar Kantho ৬৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে রবি কোম্পানীর মোবাইল টাওয়ার থেকে পড়ে মোঃ মুকুল (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোঃ মুকুল রংপুরের পীরগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রামের মঞ্জুর ছেলে।

স্থানীয়রা জানান, ভদ্রঘাট বাজার এলাকায় সুমন চৌধুরীর ভাড়া ভবনে রবি কোম্পানীর টাওয়ারে কাজ করছিলেন মুকুল। এ সময় হঠাৎ করে সিকিউরিটি বেল্ট ছিড়ে পড়ে যান তিনি।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার পর মারা যান তিনি কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবাইদা খান  এ তথ্য নিশ্চিত করেছেন।