বগুড়ায় ভিজিডি’র ১৯৪ বস্তা চাল আটক
জেলা প্রতিবেদক : বগুড়ার শিবগঞ্জ ও সারিয়কান্দি উপজেলায় ভিজিডি’র ১৯৪ বস্তা চাল আটক করা হয়েছে। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
জানাগেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কর্নিপাড়া ইউনিয়নের মথুরা পাড়া বাজার এলাকায় একটি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। ভিজিডি কার্ডের বিপরীতে বিতরনের ১৪২ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি) চাল আটক করে পুলিশ। এসময় মাসুদ নামের একজনকে আটক করেছে পুলিশ।
সারিয়াকান্দি থানার ওসি সিরাজুল ইসলাম জানান, আটক মাসুদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে- বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মাঝিহট্ট বাজারে তোফাজ্জল হোসেনের গোডাউনে অভিযান চালায় সেখানে ভিডিজি কার্ডের বিপরীতে বরাদ্দ করা ৫২ বস্তা চাল আটক করা হয়। অভিযানের সময় চাল ব্যবসায়ি তোফাজ্জল হোসেন পালিয়ে যায়। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।