শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৭ টি পূজা মন্ডপে অনুদান দিলেন মেয়র লিটন
এবিএস রনি, শার্শা (যশোর) প্রতিনিধি : ধর্ম যার যার উৎসব সবার এ প্রত্যায় ব্যাক্ত করে বেনাপোল আওয়ামীলীগ এর অফিসে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মত বিনিময় ও পুজা মন্ডপে অনুদান সভায় প্রধান অতিথি হিসাবে যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন শার্শা উপজেলা হবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রীষ্ঠান সবার একটি পরিবার।
যেখানে কোন হিংসা বিদ্দেশ থাকবে না থাকবে সবার উপর সবার মমত্ববোধ। একে অপরের উৎসবে শরীক হবে। সোমবার সকাল সাড়ে ১১ টার সময় এ মতবিনিময় ও সকল পুজা মন্ডপে অনুদান বিতারন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের ও সাবেক শার্শা উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ উদ দৌলা সরদার অলোক, উপজেলা দপ্তর সম্পাদক আজিবার রহমান, খোদাবক্স, ইলয়াছ আযম প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বেনাপোল পৌর যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ। শার্শাার ২৭ টি পূজা মন্ডপের সভাপতি সম্পাদকের হাতে প্রধান অতিথী ৪ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।