মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

এবার বিয়ে করবেন রোনালদো!

Muktijoddhar Kantho ২২৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

স্পোর্টস রিপোর্ট : পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বের অন্যতম সেরা ফুটবলার এবার বিয়ের পিঁড়িতে বসছেন৷ হ্যাঁ ঠিকই দেখছেন৷ ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর পার্টনার জর্জিনা রডরিগেজকে বিয়ে করতে চলেছেন CR 7।

এই উপলক্ষ্যে রোনালদো প্রায় আড়াই লাখ পাউন্ডের একটি হিরার আংটি উপহার দিয়েছে জর্জিনাকে৷ তবে রোনালদো বা জর্জিনা এ ব্যাপারে কিছুই জানাননি৷ এই ব্যাপারগুলো সামনে এনেছেন জার্জিনার নাচের শিক্ষক৷ রোনালদো ভক্তরা অবশ্য এ খবর শুনে দারুণ খুশি।

তবে বিয়ের আগে নাকি জর্জিনাকে একটা শর্ত দিয়েছেন রোনালদো৷ কি সেই শর্ত? জানা গেছে রাশিয়ায় পর্তুগাল যদি ভালো ফল করতে পারে তাহলেই নাকি রোনালদো বিয়ে করবেন। রোনালদোর ‘ডাই হার্ড’ ফ্যানেরা সেই জন্য ইতিমধ্যেই প্রার্থনা শুরু করে দিয়েছেন যাতে পর্তুগাল বিশ্বকাপে ভালো ফল করতে পারে। সূত্র: ইন্টারনেট

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৯সেপ্টেম্বর২০১৭ইং/নোমান