মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হেলিকপ্টারের জরুরি অবতরণ : ঘটল দুর্ঘটনা

Muktijoddhar Kantho ৬৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

পাবনা : পাবনার চাটমোহর উপজেলায় রোববার বিকেলে জরুরি অবতরণ করতে গিয়ে বেসরকারি কোম্পানির একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছে। এতে হেলিকপ্টারে থাকা পাঁচ যাত্রীর একজন আহত হয়েছেন।

পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, বিকেলে ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে আসা বেসরকারি কোম্পানির একটি হেলিকপ্টার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে চাটমোহর পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন মাঠে জরুরি  অবতরণের চেষ্টা করে। তাড়াহুড়ো করে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টার মাটিতে আছড়ে পড়ে। এতে হেলিকপ্টারের দুটি পাখা ও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের সহায়তায় হেলিকপ্টারে থাকা পাইলটসহ পাঁচজনকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বায়োজিদ উল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারে থাকা পাঁচজনের মধ্যে রুবেল হোসেন (২৭) আঙুলে আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০১অক্টোবর২০১৭ইং/নোমান