মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বগুড়ায় বিদেশি পিস্তলসহ আটক ১

Muktijoddhar Kantho ৬৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

বগুড়া, জেলা প্রতিবেদক : বগুড়ার মোকামতলায় একটি বিদেশি পিস্তলসহ নবাব আলী (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত দেড়টার সময় দিনাজপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক নবাব আলী দিনাজপুরের ফুলবাড়ি থানার কাটাবাড়ি গ্রামের মৃত নুরু মণ্ডলের ছেলে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মিজানুর রহমান বলেন, ‘আটক ব্যক্তি ভারত থেকে চোরাইপথে পিস্তলটি সংগ্রহ করে গাজীপুরে নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০১অক্টোবর২০১৭ইং/নোমান