ডিমলায় শুটিবাড়ীতে ভ্রাম্যমান আদালত ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
মোঃ জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলার বুধবার (০৪-অক্টোবর) দুপুরে সুটিবাড়ী বাজারে অভিযান চালিয়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোছাঃ নাজমুন নাহার এ অভিযান পরিচালনা করেন।
শুটিবাড়ী বাজারের শুটিবাড়ী সেবা ডায়াগনস্টিক সেন্টোরের মালিক মোঃ মোস্তাফিজুর রহমানকে ৩ হাজার ও বাজারের আরো ৫টি হোটেলকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিকরা জরিমানার নগদ টাকা প্রদান করেন। অভিযান কালে ডিমলা থানা পুলিশের উপ-পরিদর্শক এস আই রাশেদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার বলেন, শুটিবাড়ী সেবা ডায়াগনস্টিক সেন্টোরের প্যাথোলজির কাগজপত্র সঠিক না থাকা এবং হোটেলগুলোতে নোংড়া পরিবেশে খাবার তৈরী করায় এ জরিমানা আদায় করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল হাট-বাজারে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

