মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

চৌহালীতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার আগমন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

সিরাজগঞ্জ প্রতিনিধি ।। বুধবার সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা পূর্ব নির্ধারিত ভ্রমণ সূচীর অংশ হিসেবে সকাল ১১.০০ ঘটিকায় চৌহালীতে আসেন।
ভ্রমণের তালিকায় চৌহালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, সরকারী অফিস পরিদর্শন থাকলেও সময়ের অভাবে এবং যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন স্থানে তিনি যেতে পারেন নি। জেলা প্রশাসক মহোদয় চৌহালী উপজেলা নির্বাহী অফিসারকে সাথে নিয়ে বিজিসি সভায় উপস্থিত হন।
সেখান থেকে তিনি ৭৫ নং খাষকাউলিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে বাল্যবিবহের কুফল সম্পর্কে আলোচনা করেন। অতঃপর তিনি চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এসময় তিনি ডাক্তারদের উপস্থিতি ও রোগীদের চিকিৎসা ব্যবস্থার খোজ খবর নেন। খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ ও মিরকুটিয়া ভূমি অফিস পরিদর্শনকালে ইউপি সচিব মোঃ শাহাদত হোসেনের উপস্থিতিতে ইউপি সদস্যগণ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন।
তন্মেধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে কর্মস্থলে বেশিরভাগ সময় অনুপস্থিত থাকা। এব্যপারে জেলা প্রশাসক মহোদয় ইউপি সচিব কে জিজ্ঞাসা করলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি। এরপর তিনি আরো কয়েকটি দাপ্তরিক সভা সম্পন্ন করে জেলা সদরের উদ্দেশ্যে রওয়ানা হন।