মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

প্রেমিকার বাড়িতে অনৈতিক কাজের সময় ধরা পড়লেন ছলনাময়ী এক প্রেমিক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮০ বার পঠিত ২ মিনিটের পাঠ

মোস্তাকিম বিল্লাহ, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় প্রেমিকার বাড়িতে অনৈতিক কার্যকলাপের সময় প্রেমিকার পরিবারের হাতে ধরা পড়লেন ছলনাময়ী এক প্রেমিক। ঘটনাটি ঘটেছে উপজেলার কৈমারী ইউনিয়নের গাবরোল মাঝাপাড়া গ্রামের মৃত্যু আজিজার রহমানের ছেলে হাফিজুর ইসলামের বাড়িতে।

সরজমিনে গিয়ে মেয়ের বাবা হাফিজুর ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, তার কলেজ পড়ুয়া মেয়ে শিউলি আক্রারের (১৯) (ছদ্ম নাম) সঙ্গে একই এলাকার লাজু সরকারের ছেলে জোহা বাবু (২৫) দীর্ঘদিন ধরে আমার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং আমার অজান্তে তারা গোপন মেলামেশায় লিপ্ত হয়। আমার মেয়ে শিউলি এখন দুই মাস চার দিনের অন্তসত্তা। অন্তসত্তার বিষয়টি জানতে পেরে শিউলি আক্তারের সঙ্গে বিভিন্ন ছলনা করা শুরু করেন ওই প্রেমিক। শিউলি আক্তারের সঙ্গে পূর্বের মেলামেশার মত গতকাল মঙ্গলবার রাতে তাদের বাড়িতে আসেন জোহা বাবু। পরে মেয়ের ঘরে দেখতে পেয়ে হাতেনাতে আটক করে ঘরে আটকে রাখেন মেয়ের বাবাসহ গ্রামের লোকজন। তবে এ সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জোহা বাবু বলেন, এসব সাজানো নাটক।