মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ডিমলা থানা কমিউনিটি পুলিশের উদ্দ্যোগে জঙ্গী ও মাদক বিরোধী মতবিনিময় সভা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

মোঃ জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ “মাদক, জঙ্গী, সন্ত্রাসী কোন দলের নয়, এরা দেশ ও জাতির শত্রু-আসুন মাদক মুক্ত দেশ গড়ি”। ডিমলা থানা কমিউনিটি পুলিশের উদ্দ্যোগে ১৫ অক্টোবর রবিবার সকালে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের বাইশ পুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জঙ্গী ও মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান, বিশেষ অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার ডোমার-ডিমলা (সার্কেল) জিয়াউর রহমান জিয়া, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার নীলফামারী তৌহি-উদ-দৌলা লুপম। ডিমলা থানা ওসি (তদন্ত) মফিজ উদ্দিন শেখের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তৃতা করেন খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সোহরাব হোসেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আলতাব হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাইশ পুকুর স.প্রা.বির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুজ্জামান, ইউপি সদস্য রমজান আলী ঠিকাদার রবিউল ইসলাম শিমুল, ডিমলা রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম রেজা,শাহিনুর রহমান,জাহিদুল ইসলাম,নুরন্নবী ইসলাম, ছোটখাতা উত্তর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মালেক রোস্তম, প্রধান শিক্ষক জিয়াউর রহমান, খালিশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল হোসেনসহ এলাকা পুলিশিং কমিটির সকল সদস্য, ইউপি সদস্য, ছাত্র-ছাত্রী অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

মতবিনিময় সভা শেষে প্রথমে বাইশ পুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০ জন অপরদিকে ছোটখাতা উত্তর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জনসহ সর্বমোট ৫ শত কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে প্রত্যেককে ১টি করে স্কুল ব্যাগ, উন্নতমানের ৩টি খাতা, কাঠপেন্সিল, কলম, রাবার ও কাটার বিতরণ করা হয়।