সাংবাদিকদের বৈষম্য ও অবহেলার প্রতিবাদে রাজশাহীতে সম্মেলন
পাপন সরকার শুভ্র, রাজশাহী ।। রাজশাহী থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দকে সেচ্ছাচারীতা ও অবহেলার শিকার করছে গুটি কয়েক সাংবাদিক। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সাংবাদিক মহল।
আজ বুধবার বিকাল সাড়ে ৫টায় নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার রিপোর্টার ও সম্পাদক উপস্থিত ছিলেন।
সম্মেলনে উল্লেখ করা হয়, বহুদিন থেকে সাংবাদিকদের প্রতিটি জায়গায় হেয়প্রতিপন্ন করছে কিছু সাংবাদিক, যারা নিজেদের খুব বড় মাপের সাংবাদিক মনে করে। তারা রাজশাহীর বিভিন্ন পত্রিকার রিপোর্টার, সম্পাদক, বার্তা সম্পাদকদের হেয়প্রতিপন্ন করছে যা আমাদের কাম্য নয়।
রাজশাহীর সাংবাদিকরা বহুদিন ধরে সেচ্ছাচারিতার স্বীকার হচ্ছেন। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি কাজী শাহেদ ও মামুন যৌথভাবে এই সেচ্ছাচারিতায় অংশ নিয়ে, দৈনিক রাজশাহীর আলো, দৈনিক গণধ্বনি প্রতিদিন, দৈনিক উপচার, দৈনিক বরেন্দ্র প্রতিদিন, দৈনিক আমাদের রাজশাহী এবং অনলাইন পত্রিকাগুলোর প্রতিনিধিদের উপর সাংবাদিক বৈষম্য ও বিভ্রাট সৃষ্টি করে একটি মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে। ইলেকট্রিক মিডিয়া ও জাতীয় পত্রিকার কিছু সংখ্যক প্রতিনিধিদের নেতৃত্বে কিছু স্থানীয় পত্রিকার সাংবাদিকদের নিয়ে শুধু অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে সাংবাদিক বুনিয়াদি প্রশিক্ষণের নামে প্রকৃত স্থানীয় সাংবাদিকদের বঞ্চিত করা হচ্ছে। যা আমাদের কাম্য নয়।