ডিমলায় ৫ জুয়ারি আটক
মোঃ জাহিদুল ইসলাম; ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলা উপজলায় পুলিশের বিশেষ অভিযানে ছাতনাই কলোনি বাজার মাহাবুব এর গোডাউন ঘর থেকে রাত ১২.১৫ মিনিটে ৫ জুয়ারীকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।
আটককৃত ৫ জুয়ারীরা হলো উপজলার পৃর্ব ছাতনাই ইউনিয়নের মোঃ কোরবান আলীর পুত্র মোঃ নাজমুল হোসেন (৩০) শুকুর আলীর পুত্র মোঃ বরকত আলী, মোঃ ছাএার মন্ডল পুত্র মোঃ জাহেদুর রহমান (২১)পিতা মৃত পরান আলী পুত্র আনোয়ার গোনেন (৩৫), পিতা মৃত আইন উদ্দীন এর পূএ আবুল গোনেন (৬০) সর্ব সাং ছাবতনাই কলোনি,
ডিমলা থানা পুলিশের এস.আই ফারুক ফিরোজ , এস.আই মাসুদ, এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ছাতনাই কলোনি বাজার মাহাবুব এর গোডাউন ঘর থেকে ৫ জুয়ারীদের গ্রেফতার করে, অপর দিকে গোডাউনের মালিক মাহাবুব টের পেয়ে পালিয়ে যায়,
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জমা হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান তাদের বিরুদ্ধে জুয়া আইন ১৮৬৭ সালের ৩/৪ ধারায় জুয়া খেলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১৭ তাং ২৪/১০/২০১৭ ইং।
মঙ্গলবার সকালে আসামীদেরকে জেলা আদালতে পাঠানো হয়েছে এবং অত্র উপজেলায় জুয়ারী ও মাদক অভিযান অব্যহত রয়েছে।