ডিমলায় বন বিট কর্মকর্তার বিরুদ্ধে সরকারী গাছ কাটার অভিযোগ
মোঃ জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী)প্রতিনিধি ।। নীলফামারীর ডিমলায় বন বিভাগের ডিমলা (রামডাংগা) বন বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : হাচানুজ্জামান হাচান এর বিরুদ্ধে প্রায় ১০ হাজার টাকা মূল্যের ১ টি বড় ইউকালেক্টর গাছ চুরি ও বিক্রির অভিযোগ উঠেছে। গত ১৯ শে অক্টোবর সন্ধ্যার দিকে ডিমলা বাজারস্থ মিজানুর রহমানের ছ-মিলে চোরাইকৃত গাছের ৩টি গুড়ি উদ্ধার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান রামডাংগা বন বিটের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোঃ হাচানুজ্জামান হাচান রামডাংগা বন বিটের বনমালি আজিজুল ইসলামের জোগসাজোশে দীর্ঘদিন ধরে ডিমলা রামডাংগা বন বিটের বিভিন্ন এলাকার গাছ কেটে গোপনে বিক্রি করে আসছেন। স্থানীয় ও থানায় অভিযোগ সূত্রে জানা গেছে উল্লেখিত বন কর্মকর্তা দীর্ঘ দিন যাবত রাতের অন্ধকারে বা দিনেদুপুরে ডিমলা রামডাংগা বন বিটের গাছ চুরি করিয়া কাটিয়া বিক্রয় করিয়া পরবর্তিতে এলাকার লোকজন কে হয়রানী করার নিমিত্তে তাহাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করিয়া আসিতেছিল। এব্যাপারে চোরাই কৃত গাছ পরিবহনকারী ভ্যান চালক মোঃ আব্দুল মজিদের কাছে জানতে চাইলে তিনি বলেন ডিমলা রামডাংগা বন বিটের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোঃ হাচানুজ্জামান হাচান তাকে তার ভ্যান যোগে গাছের গুড়িগুলো মিজানুরের ছ-মিলে পৌছে দেওয়ার জন্য ভ্যান ভাড়া নেয়। অভিযোগের বিষয়ে জানার জন্য বন কর্মকর্তার অফিসে গেলে তার অফিস তালা বন্ধ পাওয়া যায়। পরে মুঠোফোনে যোগযোগের চেষ্ঠা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। চোরাইকৃত ৩টি গাছের গুড়ি ডিমলা থানা পুলিশ মিজানুরের ছ-মিল হতে জব্দ করে।
এ ব্যপারে ডিমলা থানা পুলিশের সাথে যোগযোগ করা হলে এসআই সজল কুমার সরকার জানান, এলাকাবাসীর পক্ষে মোঃ রশিদুল ইসলাম বিদ্যুৎ ভারপ্রাপ্ত বন বিট কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছে বলে বিষয়টি নিশ্চিত করেন।