ময়মনসিংহে আফরোজ খান মডেল স্কুলে দুর্নীতি বিরোধী অনুষ্ঠান অনুষ্ঠিত
আনিস মিয়া, ময়মনসিংহ প্রতিনিধি : দুর্নীতি বিরোধী সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী মানসিকতা তৈরীর অংশ হিসেবে আজ ২৬ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার ময়মনসিংহে আফরোজ খান মডেল স্কুল এ সনাক, ময়মনসিংহ সদর এর উদ্যোগে দুর্নীতিবিরোধী ক্যাম্পেইন ও ভিডিও নাটক প্রদর্শন করা হয়।
নাটকে প্রদর্শিত বিভিন্ন দুর্নীতিবিরোধী বার্তার উপর ভিত্তি করে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন এবং প্রতিযোগীতায় বিজয়ী ৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সনাক এর এই দুর্নীতিবিরোধী আয়োজনে প্রায় ২০০ ছাত্রী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা প্রধান শিক্ষক মো: আফরোজ উদ্দিন খান, তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়া এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। একারণেই ছাত্র জীবন থেকেই দুর্নীতির বিরুদ্ধে সকলকে একসাথে লড়াই করতে হবে। তিনি দুর্নীতিমুক্ত দেশ গড়তে সকলকে সক্রিয় ও সোচ্চার থাকার জন্য আহ্বান জানান। সবশেষে উপস্থিত ছাত্রদের দুর্নীতিবিরোধী শপথ পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রধান শিক্ষক মো: আফরোজ উদ্দিন খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্বজন সদস্য শুভ্র চক্রবর্তী, টিআইবি কর্মীবৃন্দ এবং ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যগণ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৬-অক্টোবর–২০১৭ইং/নোমান
