মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

যৌন হয়রানি নির্মূল করণে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে গণপরিবহনের মালিক সমিতির সদস্যদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

Muktijoddhar Kantho ৬১ বার পঠিত ৪ মিনিটের পাঠ

আনিস মিয়া, ময়মনসিংহ প্রতিনিধি :  যৌন হয়রানী নির্মূল করণে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে গণ পরিবহনের মালিক সমিতির সদস্যদের সাথে জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ২৫ অক্টোবর দুপুর ২টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ব্রাক আয়োজিত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব  (মেজনিন) কর্মসূচী জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি, ব্র্যাক আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। ব্র্যাক ময়মনসিংহ জেলা কর্মকর্তা ফারহানা মিলকীর পরিচালনা ও সাংবাদিক নিয়ামুল কবীর সজলের উপস্থাপনায় মূল আলোচক হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন মন্তা। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ব্র্যাক মেজনিন কর্মসূচির সিনিয়র সেক্টর স্পেশালিস্ট কাজী শাহানা, ময়মনসিংহ জেলা পরিষদ মহিলা সদস্য আরজুনা কবীর, বেগম জ্যোৎতি আরা মুক্তি, আসমাউল হোসনা শিমুল, প্রধান শিক্ষিকা জাহানার খানম, প্রধান শিক্ষক মো: আবুল হাশিম, শিক্ষিকা উম্মে সালমা সুলতানা, জৈয়িতা মাহমুদা ফেরদৌস শর্মী, সাবিকুন্নাহার, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মজিদ, মো: আ: রাজ্জাক, আলহাজ্ব জহিরুল ইসলাম আওয়াল, দিলীপ সরকার, মো: শাহাজাহান, মো: জামাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জুনিয়র সেক্টর স্পেশালিস্ট আননিসা খানম ও সেক্টর স্পেশালিস্ট নাজমা ইয়াসমিন। ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান বলেন দেশে মহিলা শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। বর্তমানে দেশে ৮০% মেয়ে প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করছে। মাধ্যমিক পর্যায়ে ৬০% মেয়ে লেখাপড়া করছে। চাকুরী ক্ষেত্রে তারা সমানে সমান। নারী উন্নয়নে বর্তমানে দেশে সার্বিক পরিবর্তন আসছে। তিনি বলেন এখন নারী কোটার কথা বলা হচ্ছে, যে হারে নারীরা এগিয়ে যাচ্ছে আগামী ১০ বছরের মধ্যে পুরুষ কোটার জন্য আবেদন করতে হবে।

জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান বলেন, যৌন হয়রানীর জন্য মেয়েদেরকেউ সুধরানো প্রয়োজন। অতি স্মার্ট, সুপার স্মার্ট এগুলোর দিকে খেয়াল রাখতে হবে, সাধারণ মেয়েরা যাতে ক্ষতিগ্রস্থ না হয়। তিনি বলেন সমাজের ২/৪ জন বখাটে  ব্যক্তির জন্য মেয়েরা যাতে দুরবস্থায় না পরে সে দিকে সকলকে খেয়ল রাখতে হবে।

ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন মন্তা বলেন গাড়ী চলন্ত অবস্থায় ড্রাইভারের হাতে সিগারেট ও মোবাইল দেখলে আমার মাথা চক্কর দিয়ে উঠে। ড্রাইভারের অসাবধানতার কারণে গাড়ী মালিক সহ মানুষের অনেক ক্ষতি হয়। ময়মনসিংহ জেলা পরিষদ মহিলা সদস্য মিসেস আরজুনা কবীর বলেন যৌন হয়রানী রোধ করতে সকলের মানসিকতার পরিবর্তন করতে হবে। মনে রাখতে হবে মেয়েদের কোন ঘটনা ঘটলে সমালোচনা বেশি হয়। সকলকে নিজের জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বলেন যৌন হয়রানি ও মেয়েদের নিরাপত্তার জন্য পোস্টার, লিফলেট বিতরণ করতে হবে। ব্্র্যাক মেজনিন কর্মসূচীর সিনিয়র সেক্টর স্পেশালিস্ট কাজী শাহানা বলেন সারাদেশে ৪০৩ টি স্কুলে এ কর্মসূচী পালিত হচ্ছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৬-অক্টোবর২০১৭ইং/নোমান