মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রেলপথের উন্নয়ন করে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছি : রেলমন্ত্রী মুজিবুল হক

Muktijoddhar Kantho ৬৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, রেল যাত্রী সেবার মান  দিন-দিন বৃদ্ধি পাচ্ছে। এক সময় রেলের বরাদ্দ কম ছিল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল পথে বেশি অর্থ বরাদ্দ দিচ্ছেন। যাত্রী সেবার মান বৃদ্ধির জন্য। আমরা রেল যাত্রী সেবা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি। গতকাল শুক্রবার দুপুরে ভারতের ত্রিপুরা যাওয়ার পথে আখাউড়া স্থল বন্দরে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার রেলের উন্নয়নে কাজ করছে। আমরা নতুন নতুন রেল লাইন নির্মাণ করছি। নতুন কোচ এনেছি, ইঞ্জিন এনেছি। ২য় ভৈরব ও ২য় তিতাস সেতুর নির্মাণ করেছি।

আগামী মাসের যে কোন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দুটি সেতুর উদ্বোধন করবেন। সেতু দুটি উদ্বোধন হলেন অতি তাড়াতাড়ি ট্রেন আসা যাওয়া করবে। পণ্য পরিবহনে অনেক সুবিধা হবে। ঢাকা চট্টগ্রাম রেলপথের আখাউড়া-লাকসাম ডাবল লাইন স্থাপনের কাজ চলমান। রেলমন্ত্রী আরও বলেন, আগামী দেড় বছরের মধ্যে ঢাকা চট্টগ্রাম ডাবল লাইন নির্মাণ শেষ হবে। তখন যাত্রীরা কম সময়ে যাতায়াত করতে পারবে।

বিএনপির সমালোচনা করে মুজিবুল হক বলেন, বিএনপি অতীতে হরতাল-অবরোধ দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল। তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে। আগামী সংসদ নির্বাচনেও বিএনপি নেত্রী ব্যর্থ হবেন।  রেলমন্ত্রী আরও বেলা দুইটায় তিনি আখাউড়া-আগরতলা স্থল বন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেন। ত্রিপুরা রাজ্যের আগরতলায় রোটারিয়ানদের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।

স্থলবন্দরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ সেলিম ভূইয়া, মোঃ মনির হোসেন বাবুল, অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন তরফদার, সিএন্ডএফ সাধারণ সম্পাদক ফোরকান খলিফা, প্রমুখ। এর আগে মন্ত্রী দুপুর ১২টা ৪০ মিনিটে কর্ণফুলি ট্রেনে চড়ে ঢাকা থেকে আখাউড়া ষ্টেশনে এসে পৌঁছান।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৭-অক্টোবর২০১৭ইং/নোমান