মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বগুড়ায় আইজিপি কাপ যুব-কাবাডি ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত

Muktijoddhar Kantho ৬৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

বগুড়া, নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় আইজিপি কাপ আন্তঃ উপজেলা যুব-কাবাডি ফাইনাল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. নুরে আলম সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিপিএম।