মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নন্দীগ্রামে রাস্তার কালভার্ট ভেঙে যানবাহন চলাচলে দুর্ভোগ

Muktijoddhar Kantho ৫৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

বগুড়া, নিজস্ব প্রতিবেদক : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট-ভদ্রদীঘি চারমাথা-দাসগ্রাম যোগাযোগ রাস্তার চন্ডিপুর নামকস্থানে কালভার্ট ভেঙ্গে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে গত ৬মাস যাবৎ ঐ এলাকার কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঐ রাস্তা দিয়ে ভ্যান গাড়ী ছাড়া কোন ভারি যানবাহন চলাচল করতে পারছে না। ফলে ঐ এলাকার লোকজনের প্রয়োজনীয় বিভিন্ন কাজ সারতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে সামনে আমন ধানের মৌসুম আসছে। আর অল্প কয়েকদিন পর থেকেই কৃষকরা তাদের সোনার ফসল ধান কেটে ঘরে তুলতে শুরু করবে। কিন্তু ঐ এলাকার কৃষকদের চোখে মুখে দেখা যায় চিন্তার ছাপ। কারন কালর্ভাট টি ভেঙ্গে যাওয়ায় বড় কোন ট্রাক গ্রামগুলোতে প্রবেশ করতে পারছে না। ফলে অনেক কষ্টে উৎপাদিত তাদের ফসল গুলো অবিক্রিত থেকে যাওয়ার আশঙ্কা করছেন তারা। আবার বিক্রি করতে পারলেও বেপারী কম থাকায় অনেক কম দামে লোকশানে তাদের ফসল বিক্রি করতে হবে।

এছাড়াও গত বোরো মৌসুমে ধান বিক্রি করতে অনেক বেগ পোহাতে হইছে তাদের। বেপারী আসেনা ফলে কম দামে ধান বিক্রয় করতে হইছে তাদের। একদিকে সামনে আমন মৌসুম অন্যদিকে একমাত্র চলাচলের রাস্তার কালর্ভাট টি ভেঙে পড়েছে। এখন কি করবে কিছুই ভেবে পাচ্ছেন না তারা। ভদ্রদীঘি গ্রামের আব্দুল হাকিম জানান, কয়েক গ্রামের চলাচলের এই একমাত্র রাস্তার কালর্ভাটটি ভেঙ্গে অনেক সমস্যায় পড়েছি আমরা। আমাদের প্রয়োজনীয় কাজ সারতে অনেক বেগ পেতে হচ্ছে। সামনে আমন মৌসুম, কালর্ভাটটি ঠিক না হলে অনেক লোকশান দিয়ে আমাদের কষ্টের ফসলগুলো বিক্রি করতে হবে। শুক্রবার নন্দীগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি জানান, কৃষকদের যেন ক্ষতি না হয়, সেজন্য আগামী সপ্তাহের মধ্যে ভাঙ্গা কালর্ভাট টি সংস্কার করার ব্যাবস্থা করা হবে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৭-অক্টোবর২০১৭ইং/নোমান