মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আখাউড়ায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ।। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে থানা পুলিশের উদ্যোগে র‌্যালী, আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। আজ শনিবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।র‌্যালীতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিউনিটি পুলিশের আহবায়ক জেলা পরিষদ সদস্য মোঃ আবুল কাসেম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মুসলিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ  শামছুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সাঈদ মিয়া  আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসন তরফদার প্রমুখ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃসেলিম ভূইয়া, মোঃ মনির হোসেন বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা, প্রমুখ।
এ সময় বক্তারা শুধুমাত্র আলোচনা সভার মধ্যে সীমাবদ্ধ না রেখে কমিউনিটি পুলিশ আরও বেশি গতিশীল করে সমাজকে সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদ মুক্ত করতে মানুষকে সম্পৃক্ত করার আহবান জানান।