গাড়িবহরে হামলার ঘটনায় খালেদা জিয়ার নিন্দা
ডেস্ক রিপোর্ট ।। গাড়িবহরে দলের নেতাকর্মী ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
খালেদা জিয়ার বরাত দিয়ে শিমুল বিশ্বাস বলেন, বিএনপি চেয়ারপারসন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ম্যাডাম আমাদের নির্দেশ দিয়েছেন যেসব সাংবাদিক হামলায় আহত হয়েছেন তাদের চিকিৎসা নিশ্চিত করতে এবং খোঁজখবর নিতে, যোগ করেন খালেদার এই বিশেষ সহকারী।