মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহীর পার্ক থেকে স্কুল পড়ুয়া ৬ প্রেমিক যুগল আটক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ, রাজশাহী ।। রাজশাহী মহানগরীর ভদ্রা এলাকায় অবস্থিত শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্ক
থেকে অপ্রীতিকর অবস্থায় ৬ প্রেমিক যুগলকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরের দিকে নগরীর ওই পার্কে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকদের মধ্যে একজন কলেজে এবং অন্য সবাই স্কুলপড়ুয়া।

জানা যায়,মাদকসেবীদের ধরতে রোববার দুপুরে মহানগর ডিবি পুলিশ ওই পার্কে অভিযান চালানো হয়। এ সময় প্রায় বিশজন তরুণ-তরুণীকে আটক করা হয়। এদের মধ্যে ১২ জনকে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার দায়ে মহানগর ডিবি
কার্যালয়ে নিয়ে আসে।

মহানগর ডিবি পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে মাদকসেবীদের ধরতে ওই পার্কে আমরা অভিযান চালাই। অভিযানে বারোজন তরুণ-তরুণীকে আটক করা হয়।

এ বিষয়ে আটককৃতদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’