রাজশাহী বরেন্দ্র কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষনা
পাপন সরকার শুভ্র, রাজশাহী।। রাজশাহীর বরেন্দ্র কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা দেয়া হয়েছে। এতে আহবায়ক করা হয়েছে সৌরভ শেখকে।
রবিবার সন্ধ্যায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগের অন্তর্ভুক্ত বরেন্দ্র কলেজ ছাত্রলীগের কমিটির অনুমোদন দিয়ে ঘোষণা করা হয়।
আগামী ছয় মাসের জন্য নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সহ-সভাপতি ও রাজশাহী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগের আহবায়ক আনিকা ফারিহা জামান অর্ণা।
একই সঙ্গে তিনি পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করেন। নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মারুফ আলী সরদার, শেখ সাদ আল ফয়সাল, গোলাম রাব্বানী মুজাহিদ, সদস্য সানোয়ার হোসেন ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/৩০-অক্টোবর–২০১৭ইং/নোমান