মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বাগআঁচড়ায় নকল মুক্ত পরিবেশে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

আবু বকর ছিদ্দিক (রনি), শার্শা (যশোর) প্রতিনিধি।।

শার্শার বাগআঁচড়ায় উৎসব মুখর সুন্দর, পরিচ্ছন্ন, সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ও বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সরজমিনে গিয়ে দেখা গেছে সুন্দর, পরিচ্ছন্ন ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। এই কেন্দ্রে নায়ড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৪১ জন, কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের ৮৩ জন, জামতলা ডিএসটি মাধ্যমিক বিদ্যালয়ের ১শ ৭৫ জন, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ১শ ৪৯ জন, কায়বা বাইকোলা মাধ্যমিক বিদ্যালয়ের ৪৮ জন, গোগা কালিয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের ১শ ৬০ জন, বামুনিয়া সোনাতনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৬ জন, বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজের ১শ ৭৭ জন, সেতাই মাধ্যমিক বিদ্যালয়ের ৮২ জন, গোগা বালিকা বিদ্যালয়ের ২৭ জন, রুদ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৩৪ জন, বসতপুর প্রাথমিক বিদ্যালয়ের ৭৮ জন সহ ১হাজার ২শ ১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। যার মধ্যে ছাত্র ৫শ ৫২ জন, ছাত্রী ৬শ ৬৩ জন। বিভিন্ন কারনে প্রথম দিনে বাংলা ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন। কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালনকারী বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ লিটন জানান, সুষ্ঠ, সুন্দর, পরিচ্ছন্ন ও সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে এ কেন্দ্রে এবার জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল বলেন, প্রত্যেক শিক্ষককে পরীক্ষা নকল মুক্ত করার জন্য কঠোর ভাবে নির্দেশ দেওয়া হয়েছে।