মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দীর্ঘ এক মাস বাবার বাড়িতে অবস্থান করে পালকী যোগে স্বামীর বাড়ি গমন করলেন কান্তজিউ বিগ্রহ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৪৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি।। গত ২৫ আগষ্ট ২০১৭ নৌকা যোগে কান্তজিউ মন্দির থেকে(দিনাজপুর রাজবাড়ি) বাবার বাড়ি আসে কান্তজিউ বিগ্রহ। দীর্ঘ এক মাস বাবার বাড়িতে অবস্থান অবস্থান শেষে আজ শুক্রবার পালকী যোগে স্বামীর বাড়িতে গেলেন কান্তজিউ বিগ্রহ। আগামীকাল শনিবার মধ্য রাতে রাশ উৎসবের মাধ্যমে শুরু হবে এক মাস ব্যাপি রাশ মেলা।
এরই মধ্যে রাশ মেলাকে নিয়ে নেওয়া হয়েছে কোঠর নিরাপত্তা ব্যাবস্থা মোতায়েন করা হয়েছে অধিক সংখ্যক র‌্যাব,পুলিশ ও সাদা পোশাক ধারী আইন শৃঙ্খলা বাহিনী। দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছে ভক্ত পূর্নাথীরা। শুধূৃ বাংলাদেশ নয় ঐতিহ্যবাহী এই মেলা দেখতে আসেন পার্শবর্তী দেশ ভারত সহ বিভিন্ন দেশের মানুষ।
মেলাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গনের চারপাশে বসেছে বিভিন্ন দোকানপাঠ, আসতে শুরু করেছে সার্কাস পার্টি।