মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বগুড়ায় জেল হত্যা দিবস পালিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৭ বার পঠিত ৪ মিনিটের পাঠ

বগুড়া প্রতিনিধি ।। যথাযোগ্য মর্যাদায় র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বগুড়ায় পালিত হয়েছে জেলহত্যা দিবস। বাঙালি জাতির ইতিহাসে কলঙ্কময়, রক্তঝরা ও বেদনাবিধুর আরেকটি দিন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিভৃত প্রকোষ্ঠে বন্দি অবস্থায় হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং আবু হেনা মোহাম্মদ কামারুজ্জামানকে। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকাবস্থায় বর্বরোচিত এ হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল।

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার বগুড়া জেলা আওয়ামীলীগ, শেরপুর উপজেলা আওযামীলীগ, নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগ ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগ পৃথক পৃথকভাবে র‌্যালী, আলোচনা সভা ও সমাবেশে করেছে। বগুড়া শহরের সাতামাথায় জেলা আওয়ামীলীগ আয়োজিত জেলহত্যা দিবসের র‌্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এরআগে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুসহ জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান এমপি। তিনি বলেন, আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যার হাতে রক্তের কোন দাগ নেই। উন্নয়ন ও অগ্রগতির জন্য আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, তোফাজ্জল হোসেন দুলু, এ্যাড. আব্দুল মতিন, এ্যাড. মকবুল হোসেন মুকুল, এ্যাড. আমানুল্লাহ, শাহ আব্দুল খালেক, রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, মুঞ্জরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, এ্যাড. তবিবর রহমান তবি, এ্যাড. সাইফুল ইসলাম, শাহ আখতারুজ্জামান ডিউক, এ্যাড জাকির হোসেন নবাব, এ্যাড. শফিকুল ইসলাম আক্কাস, শাহাদৎ আলম ঝুনু, আইনুল হক সোহেল, মাশরাফী হিরো, আলরাজী জুয়েল, তপন চক্রবর্তী, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, শাহাদৎ হোসেন শাহীন, আবু ওবায়দুল হাসান ববি, এডনিস বাবু তালুকদার, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, আলমগীর বাদশা, সুরাইয়া নিগার সুলতানা, শামসুদ্দিন শেখ হেলাল, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, এ্যাড. লাইজিন আরা লিনা, ডালিয়া নাসরিন রিক্তা, মঞ্জুরুল হক মঞ্জু, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায় প্রমুখ।

এদিকে, শুক্রবার জেলহত্যা দিবস উপলক্ষ্যে শেরপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু। সংগঠনের সভাপতি ও শেরপুর পৌরসভার মেয়র আবুস সাত্তারের সভাপতিত্বে¡ শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুনসী সাইফুল বারী ডাবলু, এড. গোলাম ফারুক, এড. ইলিয়াস উদ্দিন মিন্টু, মোকাররম হোসেন রবি, সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, আ.লীগ নেতা মকবুল হোসেন, এড. রেজাউল করিম মজনু, শাহজামাল সিরাজী, সুলতান মাহমুদ, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান ভূট্রো, স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল করিম সিপ্লব, ছাত্রলীগ নেতা আরিফুর রহমান শুভ, সোহেল রানা প্রমূখ।

অপরদিকে, জেলহত্যা দিবস উপলক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান, সহ-সভাপতি শফি উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন বকুল, প্রচার সম্পাদক এফকে ফারুক, আ’লীগ নেতা গোলাম মোস্তফা গামা, আফতাব আলী, কৃষকলীগের সাবেক সভাপতি শাহজাহান আলী প্রমূখ।

অন্যদিকে, জেলহত্যা দিবস উপলক্ষ্যে সারিয়াকান্দি পাবলিক ক্লাব হলরুমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য আব্দুল মান্নান। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ওসি সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাহিদুল ইসলাম রাজু, আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম রিপন, ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন মায়া প্রমুখ।