বাগআঁচড়ার বসতপুরে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে বারপোতা ফুটবল একাদশের জয়
আবু বকর ছিদ্দিক রনি, শার্শা (যশোর) প্রতিনিধি।। উৎসব মুখর পরিবেশে বাগআঁচড়ার বসতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বসতপুর তরুণ সংঘ কতৃক আয়োজিত ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টে শুক্রবার বিকালে শেষ সেমিফাইনালে বাগআঁচড়া ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে বারপোতা ফুটবল একাদশ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। বিপুল দর্শকের উপস্থিতিতে মুখরিত সেমিফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন বারপোতা ফুটবল একাদশের ১০নং খেলোয়ার মিলন। তার হাতে পুরস্কার তুলে দেন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শ্যামু চৌধুরী, সহকারি রেফারি হিসাবে ছিলেন নাজমুল হুদা ও ইমন হোসেন। উক্ত খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শেখ ইন্তাজুর রহমান মুকুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তুতুল, বাগআঁচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর আলমগীর কবির, ২নং ওয়ার্ডের মেম্বর আবু তালেব, ৩নং ওয়ার্ডের মেম্বর আসাদুল ইসলাম, ৪নং ওয়ার্ডের মেম্বর আশরাফ আলী আশু, ৫নং ওয়ার্ডের মেম্বর আলী আহম্মদ, ৭নং ওয়ার্ডের মেম্বর নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কুদ্দুস আলী বিশ্বাস, বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হাসানুজ্জামান হাসান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুসাইন, বাগআঁচড়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান, সভাপতি অহিদ হাসান।