বিরলে পুলিশের উপর হামলার স্থান পরিদর্শন করলেন পুলিশ সুপার
অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. হামিদুল অালম বৃহস্পতিবার দুপুরে বিরল উপজেলার নেহেলগ্রামম পুলিশের উপর হামলার স্থান পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মাহমুদ হানান, উপজেলা অাওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম অাবদুল লতিফ, সাধারন সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান থানার কর্মকর্তা ইনচার্জ অাবদুল মজিদ, ধামইর ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন সহ বিভিন্ন অারো অনেকে উপস্থিত ছিলেন।
পুলিশের উপর হামলার ঘটনায় গত২৯ অক্টোবর মঙ্গলবার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই তুলসী রায় বাদী হয়ে বিরল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৩৫ অাসামীর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত অাসামী করা হয় ৫০/৬০ জনকে। মামলার নং-৩৭ ধারা- ১৪৪/৩৪১/৩৩৩/৩৫৩/৩০৭/৩৭৯/১১৪/৩৪ দাঃবিঃ। অাসামি সবাই ধামইর ইউনায়নের নেহেলগ্রাম, হরিশচন্দ্রপুর, এং গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
গত রবিবার থানায় মামলা দায়ের করার পর পুলিশ অাতঙ্কে অাছে তিনটি ইউনিয়নের শতাধিক মানুষ। এলাকাবাসির সাথে কথা বলে জানা যায় তারা পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। পুরুশ শূন্য হয়ে পড়েছে তিনটি গ্রাম।
পুলিশ সুপার হামিদুল জানান, দোষীদের বিরুদ্ধে অাইনানুগ ব্যাবস্থা এবং নির্দোষীদের কোন প্রকার হয়রানি করা হবে না বলে তিনি জানান। সেই সাথে তিনি অপরাধীদের ধরতে সকলের সহযোগীতা চান।
উল্লেখ,বিরল উপজেলার ধামইর ইউপির নেহালগ্রামে গত ২৮ অক্টোবর শনিবার দিবাগত রাতে পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক খন্দকার হাফিজুল রহমান সহ সাদা পোশাকে মাদক বিরোধী অভিযানে যায় পুলিশ। পুলিশ মাদকের সাথে জড়িতদের না পেয়ে মাদক সেবীদের একটি ভ্যার তুলে অানার চেষ্টা করেন। এতে গ্রামবাসীরা চোর সন্দেহ করে পুলিশের উপর হামলা চালায়। এতে অাহত হন পুলিশ পরিদর্শক হাফিজুল রহমান সহ তিন কনষ্টেবল।