বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল হিসাবে ইউনেস্কো কতৃক স্বীকৃতি পাওয়ায় বাগআঁচড়ায় আনন্দ মিছিল
আবু বকর ছিদ্দিক (রনি), শার্শা (যশোর) প্রতিনিধি।। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল হিসাবে ইউনেস্কো কতৃক স্বীকৃতি পাওয়ায় বাগআঁচড়ায় কায়বা, বাগআঁচড়া ইউনিয়ন ও বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন অনার্স কলেজ শাখার উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বাগআঁচড়া বাজারের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে বঙ্গবন্ধু ম্যুরালে বিজয় সমাবেশ করে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন খুরশেদ মিলন, সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেল, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ শিবলু, সদস্য সম্রাট মজুমদার, বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ- সভাপতি হাসানুজ্জামান হাসান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু, কায়বা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা চ ল, সহ- সভাপতি মিথুন, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ, আলামিন হোসেন রাসেল, বাগআঁচড়া কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান, সাধারণ সম্পাদক ইমন হোসাইন, ছাত্রলীগ নেতা শাওন কবির, সজল সাব্বির, মেজবাউল হক বাবু প্রমুখ। এ সময় বাগআঁচড়া, কায়বা ও কলেজ ছাত্রলীগের বিপুল সংখ্যাক নেতা কর্মী উপস্থিত ছিলেন।