মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

স্বপ্নের সন্ধানে এসে লাশ হয়ে ফিরতে হলো নিশিকে

মুক্তিযোদ্ধার কন্ঠ ১০০ বার পঠিত ১ মিনিটের পাঠ

অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি।। মানুষ স্বপ্ন দেখতে ভালবাসে বলেই পৃথিবীটা এতো সুন্দর। অনেকে অনেক রকম স্বপ্ন দেখে কেউ ডাক্তার হতে চায় আর কেউবা ইঞ্জিনিয়ার। তেমনি নিশিও স্বপ্ন দেখেছিল লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে। কিন্তু সবার স্বপ্ন তো আর সত্যি হয় না, স্বপ্ন সত্যি না হওয়া হতভাগা মানুষগুলোর কাতারেই স্থান হলো তার। ঠাঁকুগাও থেকে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দিতে এসেছিল নিশি। পরিক্ষাও দিয়েছে সে, কিন্তু বাড়ি ফেরা হলো না আর পথিমধ্যেই প্রান দিতে হলো তাকে । বেপোরয়া যানবাহন কেড়ে নিল তার প্রান। স্বপ্ন ছুয়ে দেখা হলো না নিশির।

উল্লেখ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় অংশগ্রহন করে বাড়ি ফেরার পথে দিনাজপুর দশমাইলের মহাসড়কে গাড়ি দূর্ঘটনায় প্রান হারায় পরীক্ষার্থী নিশি।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মো. আবুল কাশেম