মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ময়মনসিংহ চর দূর্ভায় এক ঘটনাকে কেন্দ্র করে প্রতি পক্ষের হামলায় আহত-২

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

শম্ভুগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ।। ময়মনসিংহ চর নিলক্ষীয়া ইউনিয়নের চর দূর্লভায় গাছের সুপারী পাড়ার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রামদা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে দুই জনকে গুরুতন আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ নজরুল খাঁ, ফয়জুল খাঁ, আদম খাঁ, , আশ্রব খাঁ গংদের বিরুদ্ধে। গুরুত্বর আহত আঃ মজিদ, নাছিমা খাতুন মমেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অভিযোগে প্রকাশ গত ৫ নভেম্বর রাসেল নামে ৫ বছরের শিশু আদম খার সুপারী গাছ থেকে সুপারী পাড়ার জের ধরে পরের দিন ৬ নভেম্বর বিষয়টি নিয়ে দরবার শালিশ বসলে শালিশ চলাকালীন আদম খার নিদের্শে নজরুল, ফয়জুল, আশ্রব খারা অর্ত কিতভাবে শালিশ উপেক্ষা করে মজিদকে রামদা দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে এসময় মজিদের বড় বোন নাছিমাকে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে সন্ত্রাসী বাহিনী। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আহত দুইজন হাসপাতালে ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সতত্য স্বীকার করে সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন জানান আদম খাঁরা বিএনপির কর্মী এবং স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ এ ঘটনার মুখ খুলেনী ও ভয়ে। বিচার করতে সাহস পায়না। এ ব্যপারে আহতের মজিদের বড় ভাই আঃ জলিল বাদী হয়ে কতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।