হাবিপ্রবিতে দ্বিতীয় দিনের পরীক্ষাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভূয়া পরীক্ষার্থী আটক
অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের একমাত্র বিশ্ববিদ্যালয়ে চলছে ২০১৭-১৮ সালের ভর্তি পরীক্ষা। আজ ০৬ নভেম্বর দ্বিতীয় দিনের পরীক্ষায় আটক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভূয়া পরীক্ষার্থীকে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. মো. খালেদ হাসান জানান মো. শাহরিয়া কৌশিক নামে (এ-ইউনিট রোল-১১৭৬৭৩) এর প্রক্সি দিতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র শরিয়তপুরের বাসিন্দা মো. শফিকুল রহমান(২২) কে আটক করে পুলিশ। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাষন তাকে পুলিশের হাতে তুলে দেয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট আফতাবুজ্জামান আল ইমরান উক্ত ভূয়া পরীক্ষার্থী শরিফুল রহমানকে ২মাসের কারাডন্ড প্রদান করেন।
উল্লেখ, গত ৫ তারিখ প্রথম দিনের পরীক্ষায় প্রক্সি দিতে আসা দুই ভূয়া পরীক্ষার্থীকে আটক করা হয় তাদের একজনকে ১৫ দিন ও অন্যজনকে ১ মাস কারাদন্ড প্রদান করা হয়। দুই দিনে মোট তিন ভূয়া পরীক্ষার্থীকে আটক করা হলো।