কিশোরী নিখোঁজ তারাকান্দার বিসকা ইউনিয়নে
শম্ভুগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ।। ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার বিসকা ইউনিয়নের বিসকা পল্লী এলাকা থেকে আঃ খালেকের ১১ বছরের কিশোরী কন্যা সালমা আক্তার গত ৬দিন যাবত নিখোঁজ হয়েছে। এ ব্যাপারে তারাকান্দা থানায় সাধারণ ডায়রী করা হয়েছে যার নং ২১৮/১৭ ইং।
সাধারণ ডায়রী থেকে জানা যায় যে গত ৩০ অক্টোবর ১২টার সময় প্রতিবেশী বান্ধবী রুপা আক্তারের বাড়ীতে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে অধ্যবধি সে ফিরে আসেনী। আতœীয় স্বজন সকলের বাড়ীতে খোঁজা খোঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায় নি। সে মেয়েকে হারিয়ে বাব-মা পাগল প্রায় খোঁজ করে চলেছেন।