কৃষক সমাজ ফসল উৎপাদনে উৎসাহিত হচ্ছে : হুইপ ওমর
বগুড়া প্রতিনিধি: জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ওমর এমপি বলেছেন, সরকারের সার্বিক প্রচেষ্টায় কৃষি ক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জিত হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মধ্যদিয়ে কৃষির উৎপাদন আরো বৃদ্ধি করতে হবে। কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সারসহ কৃষি উপকরণ বিতরন করা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে বগুড়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনা সহায়তা হিসেবে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০১৭-১৮ অর্থবছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় সার বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হামিদুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রাহেলা পারভীন, বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুস সালাম বাবু, ইউপি চেয়ারম্যান আলিম উদ্দিন, সওকাদুল ইসলাম সরকার সবুজ, জাহেদুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল খালেক প্রমূখ।
অনুষ্ঠানে ৪৫০ জন কৃষকের মাঝে সরিষা, ভুট্টা ও গম বীজসহ ডিএপি সার এবং এমপিও সার বিতরন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বিনামূল্যে সার বীজ দেয়া হয়।