পুলিশ কিংবা অন্য কোথাও অভিযোগ করলে হত্যা করে লাশ গুমের হুমকি
অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি।। একই দিনে বাড়ির আঙ্গিনায় পাকা দেয়াল নির্মান করলো সন্ত্রাসী আশীর হোসেন ও তার সঙ্গীর। এ বিষয়ে পুলিশ কিংবা অন্য কোথাও অভিযোগ করলে হথ্য করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দিয়েছে সন্ত্রাসীরা।
মঙ্ঘলবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবে আয়োজিত উপরোক্ত অভিযোগ করেন দিনাজপুর সদরের উলিপুর গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী মোছাঃ শিরিন আক্তার। তিনি লিখিত বক্তব্যে বলেছেন জসমজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে গত ৬ নভেম্বর সন্ত্রাসী আমীর হোসেন,সেলিম,রশিদুল, রাজ্জাক সহ অঙ্গাত নাম আরো ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা করেন সন্ত্রাসীরা বাড়ি দখলের উদ্দেশ্যে শিরিন আক্তার ও তাদের বাড়ির অন্যান্য সদস্যেদের মারধর করেন ও আসবার পত্র ভাংচুর করেন। এসময় সন্ত্রাসীরা প্রকৃত জমির মালিকের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন চাঁদা না দিলে সম্পুর্ন বাড়ি দখল ও হত্যা করে লাশ গুম করার হুমকি দেন।
শিরিন আখতার সাংবাদিকদের জানান ৬ শতাংশ জমির উপর নির্মিত বাড়ি দখলের জন্য আমির হোসেন ও সেলিম হোসেন অনেক দিন থেকে নান ভাবে অত্যাচার করে আসছিলো।
নির্যাতন সইতে না পেরে জমি সংক্রান্ত ব্যাপারে উল্লেখিত সন্ত্রাসীদের বিরুদ্ধে তার পুত্র রিয়াজ উদ্দিন পাটোয়ারী বাদী হয়ে গত ২২.১০.২০১৬ ইং তারিখে জিডি করেন যার নম্বর-১২৬৬। সিনিয়র জুডশিয়ানে ম্যাজিষ্টেট আমতলি আদালতে মামলা করা হয়েছে যার নং সিআর-৭০২৮/(৪)/১ তাং৩.৫.২০১৭ দিনাজপুর কোতয়ালী থানায় মামলার নং সিআর১৩৬৭/১৭ তাং১৩.০৮.২০১৭। এছাড়া ১৪৪ ধারায় মামলা করা হয় যার নম্বর৩৪৩/পি/১৭ তাং ০৯.০৮.২০১৭।
শিরিন আক্তার জানান মামলা গুলির বিষয়ে পুলিশ কোন পদক্ষেপ না না নেওয়ায় তার পুত্র রিয়াজ উদ্দিন দিনাজপুর র্যাব-১ এ অভিযোগ করলে র্যাব মো. সেলিমকে আটক করে। আসামী সেরিম জামিনে মুক্ত হয়ে অঅবার অত্যাচার শুরু করে। গত ৬ নভেম্বর মেধরম মারপিট, অত্যাচার করে ভাংচুর লুটপাট করে বাড়ি থেকে বের করে দেয়।
পরে বিষয়টি পুলিশ সুপারকে জানানো হলে তিনি পুলিশের সহোযোগিতায় রাতে বাসায় ফিরে দখেন বাড়ির আঙ্গিনায় ১ শতকের বেশি জায়গা নিয়ে দেওয়াল নির্মান করা হয়েছে।
সংবাদ সন্মেলনে শিরীন আক্তার দাবী করেন সন্ত্রাসীদের হাত থেকে দখল হওয়া জমি উদ্ধার সহ জানমালের নিরাপত্তা দেবে প্রশাষন।
শিরিন আক্তারের হয়ে লিখিত বক্তব্য পাঠ করেন তার মেয়ে শারমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন স্মামী নূর মোহাম্মদ, শিশুপুত্র সজীব উদ্দিন পাটোয়ারী ও মুন্না পাটোয়ারী।