মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

চার বছরেও শেষ হয়নি নিয়োগ প্রক্রিয়া !

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

নিজস্ব প্রতিবেদক।। চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনে চার বছর অতিবাহিত হওয়ার পরও এখনও শেষ হয়নি নিয়োগ প্রক্রিয়া। শিল্প মন্ত্রণালয়ের অধীন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের এক নিয়োগ প্রক্রিয়ায় মৌখিক পরীক্ষা ২ বছর আগে গ্রহণ করা হলেও তার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বলছে বিষয়টি মন্ত্রণালয়ের এখতিয়ার। আবার মন্ত্রণালয়ের দাবি রেজাল্টের সকল কাজ সম্পন্ন হয়েছে শুধু কর্পোরেশন থেকে কোনো নির্দেশনা না আশায় এটি ঝুলে আছে।

মৌখিক পরীক্ষায় অংশ গ্রহনকারী প্রার্থীরা অপেক্ষায় দিন গুনছেন কবে তাদের স্বপ্নের ফলাফল প্রকাশ করা হবে। একই সময় প্রকাশিত হওয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে ১০ টি ক্যাটাগরির মধ্যে প্রথম ৭টি ক্যাটাগরির বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। তারা দুই বছরের বেশী সময় ধরে চাকুরী করছে বাকি ৩টি ক্যাটাগরির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি প্রতিষ্ঠানটি। ঐ ৩টি ক্যাটাগরিতে ৬৯ টি প্রথম শ্রেণির ফলাফল এখনও ঝুলে আছে।